রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু গুলোর খোসা ছড়িয়ে আলু গুলো কে পরিমাণ মত লবণ নিয়ে ভালোভাবে মাখিয়ে নিবো।
- 2
তারপর একটি পাত্রে আলু ভাজার জন্য তেল গরম করব এবং তেল গরম হয়ে গেলে সেই আলুগুলো ভালমত ভেজে নিবো।
- 3
ভাজা হয়ে গেলে আলু গুলো উঠিয়ে সরিয়ে রাখবো। এরপর আরেকটি পাত্রে রান্নার জন্য অল্প একটি তেল নিবো তেলে জিরা গুলো ভেজে নিবো এবং আলুগুলো ঢেলে দিবো এরপর আদা ও রসুন বাটা দিয়ে ভালোমত নাড়া চাড়া করব।
- 4
এরপর টমেটো ও কাচা মরিচ কুচি দিয়ে দিবো। তারপর কিছুক্ষণ ঢেকে রাখবো।
- 5
কিছুক্ষণ পর এর মধ্যে গরম মসলা,গোল মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া দিয়ে ভালমত নেড়ে নিবো।
- 6
মশলা দিয়ে ভালোমত কষানো হয়ে গেলে, টক দই টি দিয়ে দিবো এবং খুব সামান্য পরিাণ মত লবণ দিয়ে দিবো।
- 7
কিছুক্ষণ ভালোমত ফুটবে এরপর ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে নাড়াচারা করতে হবে ৫ মিনিট এর জন্য।
- 8
হয়ে গেলো আলুর দম,পরিবেশন এর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করা যাবে।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)