ম্যাঙ্গো মুজ
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ৩টি পাকা আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট কিউব টুকরা করে কেটে নিবো এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে আমের পিউরি তৈরি করে নিবো।
- 2
এবারে তরল হুইপিং ক্রিম একটি বোলে ঢেলে নিবো এবং ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে বিট করে ফোম করে নিবো। এবারে হুইপিং ক্রিম এর সাথে কনডেন্সড মিল্ক মিশিয়ে আবারো ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিবো।
- 3
এবারে হুইপিং ক্রিম ও কনডেন্সড মিল্ক এর মিশ্রণটি ৩ ভাগের এক ভাগ আলাদা পাত্রে রেখে দিবো। এবং বাকি দুইভাগ আমের পিউরি হুইপিং ক্রিম ও কনডেন্সড মিল্ক এর মিশ্রণের সাথে অল্প অল্প করে মিশিয়ে নিবো স্পেচুলা দিয়ে।এবারে পুরোটাই মেশানো হয়ে গেলে গ্লাসে ঢেলে নিবো। এবং উপড়ে আলাদা করে রাখা হুইপিং ক্রিম ও কনডেন্সড মিল্ক এর মিশ্রণটি পরিমাণ মতো দিয়ে দিবো।
- 4
সবশেষে চেড়ী ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করবো দারুন স্বাদের ম্যাঙ্গো মুজ। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (2)