মিষ্টি কুমড়া ভাজি রেসিপি

কুমড়ো বা মিষ্টি কুমড়ো মূলত আমেরিকা মহাদেশের স্থানীয় ফসল ছিল। পর্তুগিজ এবং ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এটি ভারতীয় উপমহাদেশে আসে এবং বাংলায় ব্যাপকভাবে চাষ ও রান্নায় ব্যবহার শুরু হয়। ঐতিহ্যগতভাবে বাংলায় শীতকালে মিষ্টি কুমড়োর তরকারি বা ভাজি খাওয়ার প্রচলন ছিল, যা পরবর্তীতে একটি জনপ্রিয় ঘরোয়া খাবারে পরিণত হয়।
মিষ্টি কুমড়ো ভিটামিন এ বিটা-ক্যারোটিন, ভিটামিন সি এবং ফাইবারে ভরপুর। এটি চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া এতে ক্যালোরি কম থাকায় এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। পেঁয়াজ ও রসুনের সংমিশ্রণে এটি হজমশক্তি বাড়াতেও কার্যকর।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে মিষ্টি কুমড়োটা ধুয়ে চৌকো করে ছোট টুকরো করে নিন।
- 2
একটি কড়াইয়ে তেল গরম করুন। সেখানে কুচি করা পেঁয়াজ, কাটা রসুন এবং শুকনো মরিচ দিন। এগুলো হালকা ভাজুন যতক্ষণ না পেঁয়াজগুলো সোনালি বরণ ধারণ করে।
- 3
এবার কাঁচামরিচ, হলুদ গুঁড়া এবং লবণ দিন। ভালো করে মিশিয়ে নিন।
- 4
এবার কুমড়োর টুকরোগুলো কড়াইয়ে দিন। এগুলো ভালো করে মেশানোর পর কভার দিয়ে ঢেকে দিন। কুমড়ো থেকে যেসব পানি বের হবে তা দিয়ে রান্না হবে। মাঝে মাঝে নেড়ে দিন যাতে পুড়ে না যায়।
- 5
কুমড়োগুলো যখন কোমল হয়ে যাবে এবং মশলাগুলো ভালোভাবে মিশে যাবে, তখন গ্যাস বন্ধ করে দিন।
Tips
কুমড়ো ভাজার সময় তেমন বেশি তেল লাগে না।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি