সাদা পেঁপে ভাজি

কাঁচা পেঁপে মূলত মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকার স্থানীয়, যেখান থেকে পর্তুগিজ ও মুঘলদের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে আসে এবং বর্তমানে বাংলাদেশে এটি সারাবছর পাওয়া যায় এমন একটি জনপ্রিয় সবজিতে পরিণত হয়েছে।
পুষ্টিগুণের দিক থেকে কাঁচা পেঁপে ভিটামিন সি, ফলিক অ্যাসিড, ফাইবার এবং প্যাপেইন নামক একটি বিশেষ এনজাইমে ভরপুর, যা হজমশক্তি বাড়ায়, পেটের অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

রান্নার নির্দেশ
- 1
পেঁপে ভালোভাবে ধুয়ে নিন। খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিন।
- 2
একটি প্যানে অল্প তেল গরম করুন। তেল গরম হলে কুচি করা পেঁয়াজ এবং কাঁচা মরিচ কুচি দিয়ে হালকা আঁচে সামান্য নেড়ে-চেড়ে ভাজুন। পেঁয়াজ হালকা সোনালি হতে শুরু করলেই যথেষ্ট।
- 3
ভাজার মাঝখানে পেঁপের কুচিগুলো দিয়ে দিন। হালকা আঁচে ভালোভাবে মিশিয়ে নিন যাতে পেঁপের টুকরোগুলো ভেঙে না যায়। এখন স্বাদমতো লবণ এবং চাইলে জিরা বা ধনে গুঁড়া দিয়ে দিতে পারেন।
- 4
প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিন। মধ্যম আঁচে রাখুন যাতে পেঁপে নিজস্ব রসে বাষ্পে সেদ্ধ হয়ে নরম এবং ঝুরঝুরে হয়ে যায়।
- 5
যখন দেখবেন পেঁপে সম্পূর্ণ সেদ্ধ হয়ে ঝুরঝুরে অবস্থায় চলে এসেছে এবং পানি শুকিয়ে গেছে, তখন আঁচ থেকে নামিয়ে নিন।
Tips
আমি এই রেসিপিটি হলুদ ছাড়াই করেছি। তবে চাইলে হলুদ দিয়েও করতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি