বড়া দিয়ে থোড়ের ঘন্ট(bora diye thorer ghonto recipe in Bengali)

#উত্তরবাংলাররান্নাঘর
#আমারদেশেরখাবার
বড়া দিয়ে থোড়ের ঘন্ট(bora diye thorer ghonto recipe in Bengali)
#উত্তরবাংলাররান্নাঘর
#আমারদেশেরখাবার
রান্নার নির্দেশ
- 1
থোড় খুব ভালো করে কুচি করে একটু নুন হলুদ জলে সামান্য ভাপিয়ে জল ফেলে ভালো করে কচলে নিয়েছি. আগের দিনের ভিজিয়ে রাখা ছোলার ডাল বেটে সামান্য নুন, হলুদ, আদা কুচি দিয়ে ফেটিয়ে বড়া বানিয়ে নিয়েছি. বাদাম ও নারকেল কুচি ভেজে তুলে নিয়েছি. আলু চৌকো করে কেটে নিয়েছি.
- 2
এবার কড়াইয়ে বাকি তেলে আলু ভালো করে ভেজে,তেজপাতা ও সাদা জিরা ফোড়ন দিয়ে এতে আদা বাটা, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ও ১ চামচ চিনি দিয়ে নাড়িয়ে সামান্য জল দিয়ে কষিয়ে আলু, বাদাম, নারকেল কুচি ও থোড় দিয়ে পরিমান মতো নুন দিয়ে ভালো ভাবে নাড়াচাড়া করে বড়া গুলো ও কাঁচালঙ্কা ফেড়ে দিয়ে পরিমান মতো জল দিয়ে ঢেকে রেখেছি. মাঝে নাড়িয়ে দিয়েছি.
- 3
গা মাখা হলে এবং জল টেনে এলে গরম মসলা ও ঘী মিশিয়ে গ্যাস ওভেন বন্ধ করে ৫ মিনিট ঢেকে নামিয়ে গরম ভাতে পরিবেশন করেছি.
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি