ফুলকপির মালাইকারি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ফুলকপি কেটে টুকরো কেটে নিতে হবে।এরপর ধুয়ে নিতে হবে।রান্নার হাড়িতে পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে।পানিতে আধা চা চামচ লবণ দিতে হবে।এরপর ফুটন্ত পানিতে ফুলকপির টুকরো গুলো দিয়ে দিতে হবে।দশ মিনিট ভাপিয়ে টুকরো গুলো নামিয়ে,পানি ঝড়িয়ে নিতে হবে।এরপর রান্নার কড়াইতে এক টেবিল চামচ ঘি দিতে হবে।এতে ভাপানো ফুলকপির টুকরো দিয়ে ভেজে তুলতে হবে।
- 2
এরপর ঐ হাড়িতে বাকি দুই টেবিল চামচ ঘি দিতে হবে।এতে আস্ত গরম মশলা এলাচ,দারুচিনি, দিয়ে ভাজতে হবে।তেজপাতা দুটো দিয়ে দিতে হবে।এরপর পেয়াজবাটা দিয়ে ভেজে নিতে হবে।
- 3
পেয়াজ বাটা ভেজে ঘি উঠে আসলে স্বাদমতো লবণ দিয়ে নাড়তে হবে।এরপর নাড়কেলের দুধটা দিয়ে অল্প আঁচে জ্বাল দিতে হবে ১৫ মিনিট।
- 4
দুধ দাওয়ার ১৫ মিনিট পর মশলা শুকরিয়া আসলে এতে ধনেগুড়া ও গরম মশলাগুড়া দিয়ে নেড়ে,ভাজা ফুলকপি গুলো দিয়ে দিতে হবে।এরপর ভালো করে নেড়ে অল্প
আঁচে,ঢেকে ৫ মিনিট রান্না করতে হবে। - 5
৫ মিনিট পর ঢাকনা খুলে,উপরে চিনি ছড়িয়ে ও মালাই দিয়ে নামিয়ে নিন ভীষণ মজার ফুলকপির মালাইকারি।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (2)