মধু ও খেজুরের প্যানকেক(madhu o khejurer pancakes recipe In Bengali)

Samita Sar @cook_25646655
মধু ও খেজুরের প্যানকেক(madhu o khejurer pancakes recipe In Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা বাটিতে ময়দা, নুন ও বেকিং পাউডার মিশিয়ে নিতে হবে।
- 2
অন্য একটি পাত্রে দুটো ডিম ভেঙ্গে ফেটিয়ে নিতে হবে।এবার এর মধ্যে দুধ মিশিয়ে নেবো।
- 3
এবার মাখন ও মধু মিশিয়ে নিতে হবে।এবার অল্প অল্প করে ময়দা মিশিয়ে ফেটিয়ে নিতে হবে।সবশেষে বীজ বার করে খেজুর মেশাতে হবে। ব্যাটার ঘন হবে।
- 4
এবার প্যানে ১চামচ তেল ছড়িয়ে দিয়ে ২চামচ করে ব্যাটার নিয়ে প্যানে দিয়ে অল্প আচে ঢাকা দিয়ে ২মিনিট রেখে ঢাকা খুলে উল্টে আরও মিনিট২য়েক রেখে দুপিটই হয়ে গেলে নামিয়ে নেবো।
- 5
এবার সবকটা প্যানকেক হয়ে গেলে প্লেটে সাজিয়ে ওপরে মধু ও খেজুর দিয়ে সার্ভ করবো
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16306452









মন্তব্যগুলি (16)