ডাব ভাপা ইলিশ (daab bhapa ilish recipe in Bengali)

#Saathi
সাথি গ্রুপের জামায়ষষ্টি প্রতিযোগিতার জন্য আজ আমি এটি বানালাম
ডাব ভাপা ইলিশ (daab bhapa ilish recipe in Bengali)
#Saathi
সাথি গ্রুপের জামায়ষষ্টি প্রতিযোগিতার জন্য আজ আমি এটি বানালাম
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা প্লেটের মধ্যে মাছ গুলো নিতে হবে।এবার মাছ গুলোর মধ্যে হলুদ, স্বাদ মতো লবণ, কাচালঙ্কা বাটা, সর্ষের তেল, পোস্তবাটা ও কাজুবাদাম বাটা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে পনেরো মিনিট।
- 2
এবার একটা ফ্রাইপ্যানে ডাবের জল নিয়ে ফোটাতে হবে।ওর মধ্যে ম্যারিনেট করা মাছ গুলো দিয়ে মিডিয়াম গ্যাস দিয়ে রান্না করতে হবে।
মাছ গুলো সেদ্ধ হয়ে এলে তা আলাদা করে তুলে রাখতে হবে। - 3
এবার ডাবের জল আরো ফুটিয়ে পরিমান কমিয়ে নিতে হবে।
এরপর ঐ জলে ঐ বাকি কাজু, পোস্ত, সরষে ও ডাবের শাস বাটা দিয়ে ভালো করে মেশাতে হবে। আর স্বাদ মতো লবণ দিতে হবে।
এরপর গ্রেভিটা একটু ঘন হয়ে এলে নামিয়ে রাখতে হবে। - 4
এরপর জল ভরা যে ডাব টা ছিল ওর জল টা নিয়ে রান্না হয়েছে।
আর ঐ ডাবের মুখটা একটু বড়ো করে কাটতে হবে যাতে মাছের পিস গুলো ভালো করে দিতে হবে আর সাথে গ্রেভি। মাছ গুলো ভেঙে না যায় খুবই সাবধানে দিতে হবে।তারপর গ্যাসে বসিয়ে বেক করতে হবে দশ মিনিট। - 5
দশ মিনিট বেক হওয়ার পর নামিয়ে পরিবেশন করলেই তৈরি ডাব ভাপা ইলিশ।
আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি ডাব ভাপা ইলিশ।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি