অ্যাপি ক্ষীর (Appy Kheer Recipe in Bengali)

#ATW2
#TheChefStory
দ্য শেফ্ স্টোরিতে ( অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড) মিষ্টির রেসিপি হিসেবে আমি বেছে নিয়েছি অ্যাপি ক্ষীর। রেসিপিটি খেতেও সুন্দর হয় এবং অল্প সময়েও হয়ে যায়,এর স্বাদও অনবদ্য হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি বানিয়েছি, আশা রাখবো আপনাদেরও রেসিপিটি ভালো লাগবে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে আপেলের খোসা ছাড়িয়ে নিতে হবে এবং ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। অপরদিকে কাজু-কিসমিস সামান্য জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে।
- 2
একটি কড়াইয়ের মধ্যে মাঝারি ফ্লেমে রেখে প্রথমে 1 চামচ ঘি দিতে হবে এবং হাল্কা গরম হলে তার মধ্যে দিয়ে দিতে হবে এলাচ। ভালো মতন করে নাড়াচাড়া করে একটা সুন্দর গন্ধ বেরতে থাকলে তার মধ্যে আগে থেকে কেটে রাখা আপেলের কুচিগুলো দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করতে হবে। 2 মিনিট অল্প আচে রেখে আবারো ভালোমতো নাড়াচাড়া করে পরবর্তী 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
- 3
5 মিনিট পরে ঢাকা খুলে দেখা যাবে ভালো মতন করে আপেল গুলো গলে গিয়েছে এবং সুন্দর গন্ধ আসতে শুরু করে দিয়েছে। ভালোমতন নাড়াচাড়া করতে হবে এবং দিতে হবে কাজু-কিশমিশ ও সুগার ডাস্ট। ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং অপরদিকে হালকা উষ্ণ দুধের মধ্যে দিতে হবে যথাযথ পরিমাণে মিল্ক পাউডার। ভালো মতন করে দুধটা গুলিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে এবং নাড়াচাড়া করতে হবে যতক্ষণ অবধি সেটি ঘন না হয়ে যায়।
- 4
যখন সেটি ঘন হয়ে আসবে তখন ভালোভাবে নাড়াচাড়া করে ওভেনটি বন্ধ করে দিতে হবে। এরপর একটি পাত্রের মধ্যে ঢেলে একটু ঠান্ডা হলে সেটি ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে এই রেসিপিটি তাহলে এটি খেতেও অসাধারণ লাগবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি