ছানার রসগোল্লা
#ATW2
#TheShefStory
Week 2
Dhaka Bangladesh
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুধটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। তারপর ভিনেগার ও পানি একসাথে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দুধের ছানা কেটে নিতে হবে।
- 2
তারপর ছানাটাকে কিছুক্ষণ মেখে নিতে হবে । কিছুক্ষণ মাখার পর তার মধ্যে সুজি ময়দা ও চিনি দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে মেখে নিতে হবে। যতক্ষণ না ছানাটা নরম হয় ততক্ষণ আলতো হাতে মাখতে হবে।
- 3
মাখা হয়ে গেলে এরপর লেচি কেটে ছোট ছোট বলের মতো গোল গোল করে বানিয়ে নিতে হবে। একটা কড়াইতে দেড় কাপ চিনি ও সাড়ে চার কাপ পানি দিয়ে ফুটাতে হবে। ফুটে উঠলে তার মধ্যে এলাচটা ফাটিয়ে দিয়ে দিতে হবে। জাল একটু কমিয়ে তার মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে ।
- 4
মিষ্টি গুলো ছাড়ার পর চুলার জ্বাল টা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আধাঘন্টা ফুটাতে হবে। আধা ঘন্টা পরে চুলা থেকে নামিয়ে মিষ্টি টা শিরাসহ অন্য একটি বাটিতে ঢেলে নিয়ে দুই ঘন্টা রেখে দিতে হবে। তারপরে পরিবেশন করতে পারেন রসগোল্লা।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি