পাবদা এর ঝাল (pabda jhal recipe in Bengali)

আমার বাবা দারুন রান্না করে,।এই রেসিপি টা আমি আমার বাবার থেকে শিখেছি।গরম ভাতে পাবদার ঝাল
একাই একশ।
Sodepur
পাবদা এর ঝাল (pabda jhal recipe in Bengali)
আমার বাবা দারুন রান্না করে,।এই রেসিপি টা আমি আমার বাবার থেকে শিখেছি।গরম ভাতে পাবদার ঝাল
একাই একশ।
Sodepur
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ ধুয়ে নুন,হলুদ লঙ্কা গুড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 2
কড়াই বসিয়ে গরম হলে তেল দিয়ে ভালো করে গরম করে একটু নুন দিয়ে মাছ দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে একটা প্লেটে।
- 3
একটা ছোট বাটিতে নুন,হলুদ,লঙ্কা গুড়ো,জিরে গুড়ো আল্প জল দিয়ে গুলে নিতে হবে।কাঁচা লঙ্কা চিরে রাখতে হবে।
- 4
কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিতে হবে,শুকনো লঙ্কা,কালো জিরেও কাঁচা লঙ্কা দিয়ে।এবার বাটির মসলা টা ঢেলে দিতে হবে।ও বাটি ধুয়ে একটু জল দিয়ে একটু ঢেকে রাখতে হবে।
- 5
3 মিনিট পর ঢাকনা খুলে মাছ দিয়ে একটু নুন দিয়ে ঢেকে রাখতে হবে।ঢাকনা খুলে মাছ উল্টে দিয়ে ধনে পাতা দিয়ে একটু সময় রেখে গ্যাস বন্ধ করে দিতে হবে।
- 6
5 থেকে 6 মিনিট পরে একটা পাত্রে নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি