রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুধ কেটে ছানা বানিয়ে নিতে হবে।
- 2
এরপর ছানা একটা থালায় নিয়ে হাতের তালুর সাহায্যে 5 মিনিট খুব ভালো করে চটকে মেখে নিতে হবে।
- 3
এবার মাখা ছানার সাথে একে একে আলু সেদ্ধ, আধ ভাঙা পাপড়ি, পাউরুটির ধার গুঁড়ো ও সমস্ত মশলা ও নুন দিয়ে ভালো করে 5 মিনিট মাখতে হবে।
- 4
মাখা থেকে ছোট ছোট লেচি বানিয়ে হাতের তালুর সাহায্যে চ্যাপ্টা করে টিক্কি বানিয়ে নিতে হবে।
- 5
টিক্কি গুলো 10 মিনিট ফ্রিজে রেখে দিতে হবে ও এরপর তেল গরম করে টিক্কি গুলো ভেজে নিলেই তৈরি আলু পনির টিক্কি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16592002









মন্তব্যগুলি