ইলিশের সাদা ভুনা
#FF3
ফুড ফিয়েস্তা
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে।
- 2
একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়। কিন্তু পেঁয়াজটা বাদামী রং করা যাবে না।
- 3
পিয়াজ টা একটু নরম হলে তার মধ্যে কাঁচামরিচ ও ঘি বাদে বাকি মসলা দিয়ে কষাতে হবে।
- 4
মশলা কসানো হয়ে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। কাঁচা মরিচ গুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো কষাতে হবে।
- 5
কসানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে ঢেকে দিতে হবে মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য। পানি শুকিয়ে যখন মাখামাখা হয়ে আসবে তখন ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলতে হবে। তাহলে তৈরি হয়ে গেল সাদা ইলিশ ভুনা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16589712









মন্তব্যগুলি (2)