চাল গুঁড়োর ছিটা রুটি এবং দেশী মোরগের লাল ঝাল-ঝোল(chita roti o moroger jhol recipe in Bengali)

চাল গুঁড়োর ছিটা রুটি এবং দেশী মোরগের লাল ঝাল-ঝোল(chita roti o moroger jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মাংসের সাথে তেল বাদে ও রসুন কুচি বাদে মাংস রান্নার সমস্ত উপকরণ মাখিয়ে এক ঘন্টা রেখে দিতে হবে ।
- 2
কড়াইতে সর্ষের তেল দিয়ে আলু ভেজে তুলে নিতে হবে । বাকি তেলে গোটা গরম মশলা থেঁতো করে ফোরণ দিয়ে রসুন কুচি দিয়ে দিতে হবে ।
- 3
ফোরণ এবং রসুন ভাজার গন্ধ বের হলে ওতে মাংস দিয়ে খুব ভালো করে কষাতে হবে বেশ কিছুক্ষণ ।
- 4
কষানো হয়ে তেল ছাড়লে তাতে ভাজা আলু ও গরম জল দিয়ে ফুটতে দিতে হবে ঢাকা চাপা দিয়ে ।
- 5
ঝোল ফুটে মাংস, আলু নরম হলে রেডি মাংসের ঝোল ।
- 6
রুটির জন্য একটা পাত্রে রুটি বানানোর সমস্ত উপকরণ নিয়ে মিশিয়ে উষ্ণজল দিয়ে একটা পাতলা গোলা বানাতে হবে । তবে তা যেন অতিরিক্ত পাতলা না হয় ।
- 7
এরপর ওভেনে তাওয়া বসিয়ে ওতে তেল ব্রাশ করে নিতে হবে ।
- 8
এরপর তাওয়ার উপর একটা সানচা হাতা ধরে ব্যাটারের বাটি থেকে খুব সাবধানে ওই হাতার উপর ব্যাটার ঢালতে হবে ।
- 9
ব্যাটার ঢালার সময় হাতাটা তাওয়ার উপর গোল করে ঘুরিয়ে পছন্দের আকৃতি দিতে হবে ।
- 10
মিডিয়াম টু হাই ফ্লেমে দুই মিনিটই যথেষ্ট একটা রুটি তৈরির জন্য ।
- 11
ব্যাস........ রেডি আমাদের ছিটা রুটি এবং দেশী মোরগের ঝাল ঝোল ।
ডিনারে বেশ ভালোই লাগে, বিশেষ করে শীতের সময় ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি