টক,ঝাল, মিষ্টি চালতার আচার (tok jhal mishti chaltar achaar recipe in Bengali)

Rina Khan @Rinajhilthoi
টক,ঝাল, মিষ্টি চালতার আচার (tok jhal mishti chaltar achaar recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চালতার খোসা ছাড়িয়ে লম্বা করে কাটতে হবে।
- 2
এবার কেটে নেওয়া চালতা জল অল্প লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
- 3
সেদ্ধ চালতার টুকরো গুলো সিল নোড়ার সাহায্যে থেতো করে নিতে হবে।
- 4
এবার কড়াইয়ে ¼কাপ মতো তেল গরম করে তাতে১চা চামচ পাঁচফোড়ন,২টি তেজপাতা,২টি শুকনো লংকা ফোড়ন দিয়ে থেঁতো করে রাখা চালতা একটু লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে চিনি বা গুড় দিয়ে অল্প আঁচে বেশ অনেকটা সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু চটচটে মতো হলে ভাজা মসলার গুঁড়ো দিয়ে নেড়ে নাবিয়ে নিতে হবে ঠান্ডা করে কাঁচের জারে রেখে বছর ভর খেতে পারবেন।
- 5
ভাজা মসলা - শুকনো খোলায় পাঁচফোড়ন ১চামচ, শুকনো লংকা ২টি ও গোটা সর্ষে ১চা চামচ অল্প আঁচে ভেজে নিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16596049









মন্তব্যগুলি