মিক্স ভেজিটেবল চাউমিন উইথ এগ (Mix vegetable chowmin with egg recipe in bengali)

#WV
শীতকালের সব ধরনের সব্জি দিয়ে আমি এই পদটি তৈরী করেছি, এটি খুব মুখরোচক সুস্বাদু খাবার।
মিক্স ভেজিটেবল চাউমিন উইথ এগ (Mix vegetable chowmin with egg recipe in bengali)
#WV
শীতকালের সব ধরনের সব্জি দিয়ে আমি এই পদটি তৈরী করেছি, এটি খুব মুখরোচক সুস্বাদু খাবার।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে একটু নুন, সাদাতেল ও চাউমিন দিয়ে চাউমিন সেদ্ধ করে নেব।
- 2
এরপর একটা ঝাঝড়ি বাটিতে চাউমিন জল ঝরিয়ে নিতে হবে ।
- 3
আবার গ্যাস জ্বালিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ডিমের ভুজিয়া তৈরি করে তুলে নেব, আবার পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচালঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে কেটে রাখা সব সব্জি গুলো দেব।
- 4
তারপর ভাজার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে মিশিয়ে খুব ভালো করে সবকিছু ভালো করে ভাজা ভাজা হলে তাতে সেদ্ধ করে রাখা চাউমিন দিয়ে একটু নেড়ে একে একে সব শস্, ভিনিগার, গোলমরিচ গুঁড়ো দিয়ে সবকিছু আবার চাউমিন এর সাথে আর ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব।
- 5
এবার ওপর থেকে ডিমের ভুজিয়া মিশিয়ে নেড়ে চেড়ে নিলেই তৈরী গরম গরম চাউমিন এই পদ এমনিতেই দারুণ লাগে তবুও কেউ চাইলে ওপর থেকে শসা কুচি ও টমেটো শস্ দিয়ে পরিবেশন করা যায় আমি ওপর থেকে ডিমের ভুজিয়া ছড়িয়ে পরিবেশন করেছি ।
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (7)