মটন বিরিয়ানি (Mutton biryani recipe in Bengali)

মটন বিরিয়ানি (Mutton biryani recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চাল ধুয়ে ভিজিয়ে রাখুন এবং একটি পাত্রে জল গরম করুন তাতে গোটা গরম মশলা, নুন ও তেজপাতা দিয়ে দিন। মাংস ধুয়ে নুন হলুদ টকদই আদা রসুন পেঁপে বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখুন।
- 2
জল ফুটতে শুরু করলে চাল দিয়ে দিন এবং একবার ফুটলে নামিয়ে এক দুই মিনিট বাদে নামিয়ে জল ঝরিয়ে নিন
- 3
এবার তেল গরম করে তাতে জিরা তেজপাতা গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিন।আলু দিয়ে দিন এবং নুন হলুদ দিয়ে ভালো করে ভাজুন,আলু তুলে রাখুন
- 4
এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজুন নুন হলুদ দিয়ে, আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিন এবং ভাল করে কষিয়ে নিন
- 5
ধনে জিরা গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন এবং আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে অল্প উষ্ণ জল দিয়ে ফুটতে দিন আঁচ কমিয়ে দিন
- 6
মাংস সেদ্ধ হয়ে গেলে গরম মশলা গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন এবং হাঁড়িতে ভাত সাজিয়ে ওপরে মাংস ও আলু দিয়ে দিন পেঁয়াজ বেরেস্তা, দুধ ও আতর দিয়ে দিন
- 7
আবার এক ভাবে সাজিয়ে 20 মিনিট একদম কম আঁচে দমে রাখুন, পরিবেশন করুন রায়তা সহ
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি