গুড়ের পাটিসাপটা
রান্নার নির্দেশ
- 1
চালের গুঁড়ো, ময়দা, সুজি, নুন গুড় মিশিয়ে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরী করে ঢেকে ১-১.৫ ঘন্টা রেখে দিতে হবে। খুব পাতলা বা খুব গাঢ় যেন না হয়।
- 2
একটি পাত্রে নারকেল কোরা ও গুড় মাখিয়ে ১০-১৫মিনিট রেখে কড়াই গরম করে তার মধ্যে মাখানো নারকেল কোরা দিয়ে নেড়ে নিয়ে পুর তৈরী করে নিতে হবে।
- 3
প্যান গরম করে তেল বুলিয়ে এক হাতা ব্যাটার দিয়ে দিতে হবে। ওপর পিঠ শুকিয়ে আসলে লম্বা করে নারকেল কোরার পুর দিয়ে রোল করে দিতে হবে বা দুদিক মাঝখানে আনতে আনতে হবে। উল্টে অন্য পিঠ একটু ভেজে নিলেই তৈরী হয়েছে যাবে পাটিসাপটা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16780565








মন্তব্যগুলি