পুঁই পোস্ত(pui posto recipe in bengali)

Puja Adhikary (Mistu) @mistimistu
বসন্তের শুরু আর শীতের শেষ। আর এই বসন্তের শুরুতেই পুঁই শাক আর পোস্ত দিয়ে নতুন কিছু ট্রাই করে দেখলাম ও শেয়ার করলাম আপনাদের সাথে ।
পুঁই পোস্ত(pui posto recipe in bengali)
বসন্তের শুরু আর শীতের শেষ। আর এই বসন্তের শুরুতেই পুঁই শাক আর পোস্ত দিয়ে নতুন কিছু ট্রাই করে দেখলাম ও শেয়ার করলাম আপনাদের সাথে ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পুঁই শাক আর আলু কেটে নিন। এরপর সরষে, পোস্ত, জিরা ও শুকনো লঙ্কা বেটে নিন।
- 2
এরপর কড়াইয়ে তেল গরম করে তেজপাতা ও সামান্য পাঁচফোড়ন দিন।
- 3
এরপর পুঁই শাক আর আলু দিয়ে ভাল করে ভেজে নিন।
- 4
এরপর ভাজা হয়ে গেলে হলুদ গুড়ো, বাটা মশলা দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
- 5
এরপর অল্প জল দিয়ে ঢেকে দিন। তারপর নুন চিনি আন্দাজমতো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। আলু ও শাক সেদ্ধ হয়ে এলে ম্যাশ করে নিন।
- 6
তারপর নামিয়ে নিন ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16800284









মন্তব্যগুলি (2)