রান্নার নির্দেশ
- 1
শর্মা রুটি তৈরি
– কুসুম গরম পানি ইষ্ট গুলিয়ে রাখুন।
– ময়দা, চিনি, লবণ, গুঁড়োদুধ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এতে ইষ্ট গোলানো পানি এবং পরিমাণ মতো পানি দিয়ে খামির তৈরি করে নিন।
– ভালো করে ময়দা মথা হয়ে গেলে জল তেল দিয়ে আবারও খামির খানিকক্ষণ মথে নিতে হবে।
– এরপর খামির আধা ঘণ্টা গরম জায়গায় রেখে দিন। এতে খামির ফুলে দ্বিগুণ হয়ে যাবে।
– আধা ঘণ্টা পর খামির ১২ টি ভাগ করে রুটি বেলে নিন।
– এরপর রুটিগুলো ভালো করে সেঁকে নিন - 2
শর্মা পুর তৈরি
– প্রথমে কাটা মাংস সামান্য লবণ দিয়ে পানিতে সেদ্ধ করে নিন।
– এরপর একটি প্যানে তেল দিয়ে এতে পেঁয়াজ ও মরিচ কুঁচি দিয়ে নেড়ে নিন। তারপর এতে লবণ ও সসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে সেদ্ধ করা মাংস দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন।
– মাংস ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে নিন।
– শর্মা স্পেশাল সস তৈরির জন্য রাখা সব উপকরণ একসাথে মিশিয়ে সস তৈরি করে নিন।
– ভাজা মাংসের পুরে স্পেশাল সসটি দিয়ে ভালো করে নেড়ে নিন। - 3
চিকেন শর্মা তৈরি
– পিটা রুটি প্লেটে বিছিয়ে নিয়ে এর এক কিনারে পুরু করে ভেতরের পুর দিয়ে দিন।
– পুরের উপরে লেটুস পাতা, পেঁয়াজ, শসা ও টমেটো কুচি দিয়ে দিন।
– এরপর রুটিটি রোল করে শর্মা তৈরি করে ফেলুন।
– ব্যস, এবার সস বা মেয়োনেজের সাথে মজা নিন সুস্বাদু এই ‘বিফ/চিকেন শর্মা’র।
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি