স্ট্রবেরি পেস্ট্রি কেক (strawberry pastry cake recipe in bengali)

#DR1
ডেসার্ট রেসিপি
শীতকালের একটি বিশেষ ফল হল স্ট্রবেরি, এই ফল দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি বানানো হয়ে থাকে।
কেক,পেস্ট্রিস,আইসক্রিম,সন্দেশ,ক্রেপ, রসগোল্লা,প্যানকেক, মিল্কশেক ও আরও অনেক ধরণের মিষ্টি স্ট্রবেরি দিয়ে বানানো যায়। আজ ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে, এই স্ট্রবেরি দিয়ে বানালাম স্ট্রবেরি পেস্ট্রি কেক।
স্ট্রবেরি পেস্ট্রি কেক (strawberry pastry cake recipe in bengali)
#DR1
ডেসার্ট রেসিপি
শীতকালের একটি বিশেষ ফল হল স্ট্রবেরি, এই ফল দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি বানানো হয়ে থাকে।
কেক,পেস্ট্রিস,আইসক্রিম,সন্দেশ,ক্রেপ, রসগোল্লা,প্যানকেক, মিল্কশেক ও আরও অনেক ধরণের মিষ্টি স্ট্রবেরি দিয়ে বানানো যায়। আজ ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে, এই স্ট্রবেরি দিয়ে বানালাম স্ট্রবেরি পেস্ট্রি কেক।
রান্নার নির্দেশ
- 1
কেক বানানোর জন্য,প্রথমে ময়দার মধ্যে বেকিং পাউডার ও বেকিং সোডা ভাল করে চেলে নিতে হবে।
এরপর দুটি বাটিতে,ডিমের হলুদ ভাগ ও সাদা ভাগ আলাদা করে নিতে হবে।
সাদা ভাগে,ভিনিগার দিয়ে,হ্যান্ড বিটার দিয়ে হাই স্পিডে বিট করে নিতে হবে,সফট পিকস আসা পর্যন্ত। - 2
এরপর এতে,তেল,ফুড কালার, ফুড এসেন্স, স্ট্রবেরি পেস্ট ও ডিমের হলুদ ভাগ দিয়ে ভাল করে বিট করে নিতে হবে।
এবার চেলে রাখা ময়দার মিশ্রণ কাট এন্ড ফ্লোড মেথডে ওর মধ্যে দিয়ে মেশাতে হবে,খুব হাল্কা করে মিক্স করতে হবে। - 3
একটি কেক টিনে অল্প তেল ব্রাশ করে, বাটার পেপার ওর ভেতর রেখে আবার তেল ব্রাশ করে নিতে হবে।
এর উপর কেকের ব্যাটার ঢেলে,ভাল করে সমান করে একটু ঠুকে করে দিতে হবে।
মাইক্রোওয়েভ ওভেন এ কনভেকশন মডে, 180 ডিগ্রি সেলসিয়াস এ প্রিহিট করে,কেক টিন রেখে,30-40 মিনিট বেক করে নিতে হবে।
টুথপিক কেকের মধ্যে ঢুকিয়ে দেখে নিতে হবে যে কেক সম্পূর্ণ বেক হয়েছে কিনা,নাহলে আরও কিছুক্ষণ বেক করতে হবে। - 4
এবার কেক সম্পূর্ণ ঠাণ্ডা হলে,কেক টিন থেকে বের করে, ছুরি দিয়ে গোল করে কেটে,তিনভাগ করে নিতে হবে।
কমপোট বানানোর জন্য গ্যাস এ,প্যান গরম করে,ওতে স্ট্রবেরি 10-12 টা গোটা আর চিনি দিয় ভাল করে নাড়তে হবে।
বাকি স্ট্রবেরি পেস্ট করে,ওর উপর ঢেলে দিয়ে ভাল করে মিক্স করতে হবে।
10 মিনিট পর বেশ ঘন হলে ওতে লেবুর রস মিশিয়ে মিশিয়ে,নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে।
চিনির রসের জন্য চিনি ও গরম জল ভাল করে মিক্স করে অল্প জ্বাল দিয়ে রাখতে হবে। - 5
এবার ফ্রসন্টিগ এর জন্য, হুইপড ক্রীম বিট করে হুইপড করে,ওর মধ্যে এসেন্স ও কালার মিশিয়ে, পাইপিঙ্গ ব্যাগে স্টার নজেল ঢুকিয়ে, কিছুটা হুইপড ক্রীম ভরে,ফ্রিজে রাখতে হবে।
এরপর একটি টার্ণ টেবিলে, কেক বোর্ড রেখে,ওর উপর অল্প হুইপড ক্রীম লাগিয়ে,প্রথমে কেকের একটা ভাগ বসিয়ে দিতে হবে। - 6
এর উপর চিনির সিরা ব্রাশ দিয়ে ভাল করে লাগিয়ে, তার উপর হুইপড ক্রীম লাগিয়ে,ওর উপর স্ট্রবেরি কমপোট দিয়ে ভাল করে ছড়িয়ে দিতে হবে।এইভাবে বাকি দুটি লেয়ার করতে হবে।
শেষে পুরো কেকের উপর হুইপড ক্রীম ভাল করে লাগিয়ে 1 ঘণ্টা ফ্রিজে রাখতে হবে। - 7
ফ্রিজ থেকে বের করে,ওর উপর স্ট্রবেরি কমপোট ছড়িয়ে,পেস্ট্রির চারদিকে,স্টার নজেল যুক্ত, পাইপিঙ্গ ব্যাগের সাহায্যে সুন্দর ফুল বানিয়ে নিতে হবে।
স্ট্রবেরি র স্লাইস পেস্ট্রির চারদিকে লাগিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes
























মন্তব্যগুলি (5)