পুঁটি মাছের তেল ঝাল(Puti macher tel jhal recipe in Bengali)

#BRR
এই রান্না টি একটি অতি প্রাচীন এবং ওপার বাংলার রান্না। অতি সুস্বাদু মুখোরোচক ও পুষ্টিকর খাদ্য।ছোট মাছের ভিতর প্রচুর ফসফরাস থাকার জন্য চোখের দৃষ্টি ভালো হয়। মাছ একটি প্রোটিন সমৃদ্ধ খাবার। আমাদের দেহ গঠন করতে প্রোটিনের প্রয়োজন। সবজি মেশানো থাকার জন্য ভিটামিন ও মিনারেল ও পাওয়া যায়। ভাষা দিবস উপলক্ষে যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে তাতে আমার নিবেদন

রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ গুলো ভালো করে ধুয়ে তাতে নুন ও হলুদ গুঁড়া মাখিয়ে রেখে দিতে হবে। এবার পেঁয়াজ কলি ও বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। পেঁয়াজ টা ও টমেটো কুচি করে কেটে নিতে হবে।
- 2
এবার গ্যাস জ্বালিয়ে তাতে কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে, তেল ভালো ভাবে গরম হলে প্রথমে অল্প নুন ও হলুদ একসাথে মাখিয়ে বেগুনের টুকরো গুলো ভেজে নিতে হবে।সেই তেলেই পুঁটি মাছ গুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে।
- 3
এবার কড়াইতে আরও কিছু তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি গুলো দিয়ে লালচে করে ভাঁজতে হবে।এরপর টমেটো কুচি ও পেঁয়াজ কলি গুলো দিয়ে ঢিমে আঁচে সাৎলাতে হবে। এরমধ্যে পরিমাণ মত নুন, হলুদ গুঁড়া ও কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো মিশিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন সবজি মজে যাবে একদম নরম হয়ে যাবে তখন একটু জল ব্যাবহার করতে হবে। ভালো করে ঝোল ফুটে উঠলে মাছ ভাজা গুলো দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। ঝোল ঘন হয়ে এলে তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
- 4
৫ মিনিট পর ঢাকা খুললেই ধার থেকে তেল বের হয়ে আসবে।এই রান্না য় ঝোল কমে থাকবে কিন্তু শুকনো হবে না।একেই বলে তেল ঝাল। এবার পাত্রে সাজিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি