তেলাপিয়া মাছের মাথার কাবাব

MAHBUBA MAHMUD MOLLY @molly_rannabanna1
তেলাপিয়া মাছের মাথার কাবাব,আমার প্রিয় রেসিপি
তেলাপিয়া মাছের মাথার কাবাব
তেলাপিয়া মাছের মাথার কাবাব,আমার প্রিয় রেসিপি
রান্নার নির্দেশ
- 1
তেলাপিয়া মাছের মাথাগুলো ভালোভাবে পরিষ্কার করে সামান্য লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিন।
- 2
সেদ্ধ হওয়ার পর কাঁটা বেছে শুধু মাছের মাংসটুকু আলাদা করে নিন। খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যেন কোনো ছোট কাঁটা না থাকে।
- 3
একটি প্যানে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও আদা-রসুন বাটা দিয়ে সোনালী করে ভেজে নিন।
- 4
এবার বাছাই করা মাছের মাথা, ভাজা মশলা, গরম মসলা, জিরা, লবণ এবং অন্যান্য গুঁড়ো মশলা ও ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।
- 5
মিশ্রণটি আঠালো করার জন্য একটি ডিম ও প্রয়োজনমতো ব্রেড ক্রাম্বস মিশিয়ে দিন।
- 6
মিশ্রণটি থেকে অল্প করে নিয়ে কাবাবের মতো গোল বা চ্যাপ্টা আকৃতি দিন।
- 7
প্যানে তেল গরম করে কাবাবগুলো হালকা আঁচে এপিঠ-ওপিঠ লালচে ও মচমচে করে ভেজে তুলুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/26313846



মন্তব্যগুলি