কাঁঠালের বিচির ভর্তা

বাংলাদেশের গ্রামবাংলার খাবার পরিকল্পনায় কাঁঠাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে, যা ঋতুভিত্তিক কৃষি ও স্থানীয় খাদ্য সংস্কৃতির প্রতীক। কাঁঠাল ও এর বীজে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন এবং ফাইবার থাকায় এটি দরিদ্র ও গরিব মানুষের জন্য প্রাকৃতিক ও সস্তা পুষ্টিকর খাবার হিসেবে কাজ করে। এটি এক প্রতিবেশী ভাবির রেসিপি, যা আমরা দুজনে মিলে রান্না করেছি।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে রোদে শুকানো কাঁঠালের বিচিগুলোর খোসা ছাড়িয়ে নিন। ভালো করে ধুয়ে নিন। একটি পাত্রে প্রচুর পানি দিয়ে বিচিগুলো সিদ্ধ করে নিন যতক্ষণ না এগুলো সম্পূর্ণ নরম হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিন।
- 2
সিদ্ধ ও খোসা ছাড়ানো বিচিগুলো একটি মিক্সি জারে দিয়ে পেস্ট বা মাখামাখি করে ব্লেন্ড করে নিন। খুব বেশি পাতলা না করে মোটামুটিভাবে মাখানো অবস্থায় রাখুন।
- 3
একটি কড়াই বা প্যানে তেল গরম করে কুচি করা পেঁয়াজ ও রসুন দিয়ে দিন। মাঝারি আঁচে ভাজুন যতক্ষণ না পেঁয়াজ হালকা বাদামী রঙের হয়ে যায় এবং রসুনের সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। এরপর শুকনা মরিচগুলো দিয়ে হালকা ভাজে নিন।
- 4
একটি বাটিতে ব্লেন্ড করা কাঁঠালের বিচির পেস্ট নিন। এর মধ্যে ভাজা পেঁয়াজ, রসুন ও শুকনা মরিচের মিশ্রণটি যোগ করুন।
- 5
সবশেষে একটি চামচ সরিষার তেল বা সাধারণ তেল দিয়ে ভালো করে নাড়িয়ে নিন। পছন্দমতো লেবুর রস বা ধনেপাতা দিয়ে সাজিয়ে নিতে পারেন।
Tips
বিচি সিদ্ধ করার সময় পানিতে সামান্য লবণ দিলে বিচিগুলো ভালোভাবে সিদ্ধ হয় এবং খোসা ছাড়ানো সহজ হয়। ভাজা পেঁয়াজ ও রসুন বেশি পুড়িয়ে নেবেন না, যেন ভর্তার স্বাদ কষে না যায়। কাঁঠালের বিচি প্রচুর ফাইবার ও প্রোটিন সমৃদ্ধ, তাই এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি