খুদের চালের আখনি বিরিয়ানি

খুদের চালের আখনি বিরিয়ানি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাংস ম্যারিনেট করে নিবো, সেজন্য মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিবো এবং এর সাথে আদা রসুন বাটা,স্বাদ মতো লবণ, ধনিয়া গুড়া,জিরা গুঁড়া, জায়ফল, জয়ত্রী বাটা সব মিশিয়ে ভালো করে মাংস মেখে কমপক্ষে এক ঘন্টা রেখে দিবো।
- 2
এক ঘন্টা পর একটি হাড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ও গোটা গরম মসলা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে অনবরত নেড়েচেড়ে সব একসাথে ভেজে নিবো, পেঁয়াজ একটু ক্রিস্পি হয়ে এলেই এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিবো এবং সব একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিবো। এবং ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে মাংস কষিয়ে নিবো।কোন বাড়তি পানি দিবো না,কারণ মাংস থেকে যে পানি বেড় হবে তাতেই মাংস কষিয়ে নিতে হবে।
- 3
এবারে মাংস কষে আসলে এবং মাংসের উপরে তেল চলে আসলেই এর মধ্যে নারকেল দুধ টা দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আরো ২০ মিনিট মিডিয়াম আঁচে মাংস কষিয়ে নিবো।
- 4
এরপর ১কাপ গরম পানি দিয়ে দিবো এবং মাংস টা আরো কিছুক্ষণ রান্না করবো।
- 5
মাংস নরম হয়ে এলেই আগে থেকে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখা ভাতের চালের খুদ গুলো পানি ঝরিয়ে মাংসের সাথে দিয়ে দিবো, এবং একসাথে ১০ মিনিট ভেজে নিবো এবং গরম মসলা গুঁড়া ছড়িয়ে দিবো। এভাবে ১০ মিনিট চাল টা ভাজার পর এর মধ্যে চালের ডাবল মানে ৪ কাপ গরম পানি দিয়ে দিবো। এবং অনবরত নেড়েচেড়ে কাঁচামরিচ ফালি ও ঘি দিয়ে ঢাকনা দিয়ে লোমিডিয়াম আঁচে চাল টা সিদ্ধ হয়া পর্যন্ত অপেক্ষা করবো।
- 6
চাল সিদ্ধ হয়ে মাংসের সাথে মাখামাখা হয়ে এলেই ঢাকনা তুলে একটু হালকা নেড়ে সব মিশিয়ে ১টে চামচ কেওড়া জল ছড়িয়ে দিয়ে ৫ মিনিট লো আঁচে দমে রাখবো।৫ মিনিট পর চুলা বন্ধ করে চুলার উপরি ঢাকনা দিয়ে বিরিয়ানি টা ১০ মিনিট রেখে দিবো।
- 7
১০ মিনিট পরে ঢাকনা তুলে গরম গরম পরিবেশন করবো অপূর্ব স্বাদের লোভনীয় সুগন্ধে ভরা খুদের চালের আখনি বিরিয়ানি।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি