কচি কুমড়ো দিয়ে বাটা মাছের পাতলা ঝোল

Deepanjali Das @cook_12081198
রান্নার নির্দেশ
- 1
মাছ ধুয়ে আধা চা চামচ নুন ও আধা চা চামচ হলুদ দিয়ে মেখে ১০ মিনিট রেখে দিন।
- 2
প্যানে সর্ষের তেল গরম করুন ও মাছ দিন।
- 3
মাঝারি আঁচে রেখে ঢাকা দিন।
- 4
প্রতিটা মাছের দুপিঠ ভেজে প্লেটে তুলে নিন।
- 5
ওই একই তেলে গোটা জিরা, কাঁচালংকা, পেয়াঁজকুচি দিন। পেয়াঁজ বাদামী করে ভাজুন।
- 6
এতে আদাবাটা, জিরা বাটা বা গুঁড়ো, টম্যাটো কুচি, কচি কুমড়ো, নুন, হলুদ গুঁড়ো, আধা চা চামচ চিনি, আধা চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিন।
- 7
এক কাপ জল ঢেলে উচ্চ আঁচে ফোটান।
- 8
এবার ভাজা মাছ দিন। ১০-১৫ মিনিট ঢিমে আঁচে ফোটান।
- 9
গ্যাস বন্ধ করে নামান এবং ধনেপাতা কুচি দিয়ে সাজান।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7311994








মন্তব্যগুলি