গুয়াকোমলে এগ স্যান্ডউইচ

Payal Saha @cook_12713267
গুয়াকোমলে এগ স্যান্ডউইচ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটা খুবই স্বাস্থ্যকর এবং লোভনীয় প্রাতঃরাশ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এটা তেলবিহীন।
গুয়াকোমলে এগ স্যান্ডউইচ
গুয়াকোমলে এগ স্যান্ডউইচ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটা খুবই স্বাস্থ্যকর এবং লোভনীয় প্রাতঃরাশ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এটা তেলবিহীন।
রান্নার নির্দেশ
- 1
ডিম সেদ্ধ করুন। পেয়াঁজ, আদা, কাঁচা লঙ্কা ও ধনেপাতা মিহি করে কুচিয়ে নিন।
- 2
অ্যাভোকাডোর খোসা ছাড়িয়ে বীজ বার করে নিন।
- 3
বাটিতে অ্যাভোকাডো, কোচানো পেয়াঁজ-কাঁচালংকা-আদা-ধনেপাতা, পাতিলেবুর রস, নুন, কালো গোলমরিচ ছড়িয়ে ভালোকরে হাত দিয়ে মাখিয়ে নিন।
- 4
এবার এতে সেদ্ধ ডিম দিয়ে দিন এবং চামচ দিয়ে মিশিয়ে নিন। পুর প্রস্তুত।
- 5
পাঁউরুটিতে মাখন লাগিয়ে টোস্ট করে নিন। একটা পাঁউরুটির ওপর পুর দিয়ে আরেকটি পাঁউরুটি দিয়ে চেপে দিন। গরমাগরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7312442

মন্তব্যগুলি