মশালা পাস্তা

#প্রিয়দর্শিনী ভারতীয় মশালা পাস্তায় যেমন প্ তে প্রিয়দর্শিনী তেমনি প্ তে পাস্তা ও। যেকোনোদিনে যেকোনো সময়ে হোকনা কেন এটা আমার খুব প্রিয়। পাস্তা একটি ইতালিয়ান পদ কিন্তু আমাদের ভারতীয় স্বাদ কোরক অনুযায়ী আমরা এটাকে ভারতীয় ছোঁয়া সাথে চিজ ও চিলিফ্লেক্স সহকারে বানিয়েছি। ভালো স্বাদের জন্য পাস্তায় এই টুইস্ট আনা হয়েছে।

রান্নার নির্দেশ
- 1
পাস্তা, বিন, গাজর একত্রে সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। ১৫-২০ মিনিটের মত রেখে দিন। এবার কড়াইতে মাখন দিন, তাতে গোটা জিরা, পেয়াঁজ কুচি দিয়ে হালকা বাদামী করে ভাজুন। এরপর ক্যাপসিকাম ও কাঁচালংকা দিয়ে ৩-৪ মিনিট নাড়ুন। টম্যাটোকুচি দিয়ে ২ মিনিট নাড়ুন এবং ঢিমে আঁচে ঢেকে রাঁধুন। মাঝেমাঝে দেখে নিন টম্যাটো গলে গেছে কিনা। তাহলে এবার সমস্ত মশলা দিয়ে দিন। এবার টম্যাটো পিউরি দিন।
- 2
অল্প জল দিন এবং মশলা কাঁচা গন্ধ দূর হয়েছে কিনা দেখে নিন। এরপর সেদ্ধ করে রাখা পাস্তা, গাজর ও বিন দিন। এবার টম্যাটো সস মেশান। ৫-১০ মিনিট নাড়ুন। গ্যাস বন্ধ করুন এবং কড়াই ঢেকে দিন। এবার মাইক্রোওয়েভ সেফ প্লেট নিন। এতে পাস্তা ঢালুন। উপরে চিলিফ্লেক্স ও চিজ কুড়িয়ে ছড়িয়ে দিন। এবার মাইক্রোওয়েভ এ প্লেট রেখে ১-আধ মিনিট চালিয়ে নিন।বার করে সঙ্গেসঙ্গে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি