মোদক

যখন গনেশ ঠাকুর মোদক ভালোবাসে তখন আপনি কিভাবে এটা এড়িয়ে যাবেন। কিছু ভিন্ন স্বাদের মোদক বানানোর চেষ্টা করলাম, আশা করছি আপনি পছন্দ করবেন।
মোদক
যখন গনেশ ঠাকুর মোদক ভালোবাসে তখন আপনি কিভাবে এটা এড়িয়ে যাবেন। কিছু ভিন্ন স্বাদের মোদক বানানোর চেষ্টা করলাম, আশা করছি আপনি পছন্দ করবেন।
রান্নার নির্দেশ
- 1
পুর বানান- নারকেল কুড়ে গুড়ের সঙ্গে ভালোকরে মেশান। ঢিমে আঁচে ননস্টিক প্যানে দিয়ে নাড়ুন। এর উপর খোয়াক্ষীর গুঁড়ো করে দিয়ে দিন। আবার ১০-১৫ মিনিট নাড়ুন। এবার এলাচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে সরিয়ে রাখুন।
- 2
একটি বাটিতে জল দিন এবং গ্যাসে বসান। যখন জল গরম হয়ে যাবে তখন ১ বড় চামচ ঘী, নুন, চালের গুঁড়ো দিয়ে দিন। ঢেকে দিন এবং গ্যাস বন্ধ করে দিন। ১০ মিনিট পর মিশ্রণটি বার করে মন্ড বানান এবং আধা ভাগ মন্ডের সঙ্গে আধা চা চামচ কেশর মিশিয়ে নিন। দুই রকম মন্ড আধা ঘন্টা সরিয়ে রাখুন।
- 3
মোদক মোল্ড এ অল্প করে এই কেশর মন্ডটি দিন এবং মাঝে গর্ত করে নিন যাতে অল্প করে পুর দেওয়া যায়। পুর দেওয়ার পর আবার মন্ডটি মুড়ে নিন। এবার মোদক মোল্ড থেকে সাবধানে মোদক বার করে নিন। একই পদ্ধতিতে বাকি গুলো করুন (যেগুলো কেশরবিহীন মন্ড সেগুলো একই ভাবে করবেন)।
- 4
এবার স্টিমারে জল দিন। এর উপরে প্লেট বা বাটি বসান (প্লেট বা বাটিতে যেন জল না লাগে)। বাটি বা প্লেটে এবার ঘী মাখিয়ে নিন। এবার মোদক গুলো দিয়ে ঢেকে দিন। ১০ মিনিট সেদ্ধ করুন। গনেশ ঠাকুরের জন্য আপনার মোদক প্রস্তুত।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি