রান্নার নির্দেশ
- 1
৩ লিটার দুধ ফুটিয়ে আড়াই লিটার করে নিন।
- 2
দুধের উপর থেকে সর তুলতে থাকুন। মাঝারী আঁচে দুধ ফুটবে এবং উপর থেকে হাতপাখা দিয়ে হওয়া করতে হবে।
- 3
যখন দুধ ফুটে ফুটে ৭৫০ মিলি হয়ে যাবে তখন কনডেন্সড মিল্ক ও আধা চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিন।
- 4
এবার ঘন সর তুলে নিন এবং যখন দুধের পরিমান প্রায় ৪০০ মিলি হয়ে যাবে তখন বুঝে নিন ক্ষীর তৈরী।
- 5
একটা সুন্দর বাটিতে ঢালুন এবং এবং জমানো সরগুলো কেটে ক্ষীরের উপর দিয়ে দিন। ভালোকরে মিশিয়ে আমন্ড কুচি ও পেস্তা কুচি দিয়ে সাজান।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7312777



মন্তব্যগুলি