রান্নার নির্দেশ
- 1
মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন ছিটিয়ে রেখে দিতে হবে
- 2
টমেটো পেঁয়াজ কুঁচো করে ভালো করে পিষে নিতে হবে
- 3
জিরে দারচিনি লবঙ্গ ভালো করে পিসে গুড়ো করে নিতে হবে এবং মুরগির মাংসের সঙ্গে মাখিয়ে দিতে হবে
- 4
অন্যান্য সব মসলা বাটা এবং মসলার গুঁড়ো মুরগিতে মাখিয়ে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে
- 5
একটি পাত্রে মাখন গালিয়ে নিতে হবে এবং তাতে কসুরি মেথি দিয়ে দিতে হবে যখন গন্ধ বেরোবে তাতে মজিয়ে রাখা মুরগির মাংস টা দিয়ে ঢিমে আঁচে ঢাকনা বন্ধ করে রাখতে হবে
- 6
আধ ঘন্টার জন্য মাঝারি আঁচে রান্না করতে হবে এবার তাতে জল, নুন ও চিনি দিয়ে উপর নিচ করে মাঝে মাঝে নাড়তে হবে
- 7
এর মধ্যে ডিম ভালো করে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিতে হবে
- 8
মাংসের ঝোল ঘন হয়ে এলে উনুন থেকে নামিয়ে নিয়ে ডিমের টুকরোগুলো ও ধনেপাতা কুচি ওপরে সাজিয়ে গরম গরম পরিবেশন করতে হবে
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি