চিচিংগে চিংড়ি

Shilpi Mitra @shilpilicious
অপূর্ব স্বাদের চিংড়ি মাছের এই পদটি ভাত বা রুটি দিয়ে খেতে খুব ভাললাগে
চিচিংগে চিংড়ি
অপূর্ব স্বাদের চিংড়ি মাছের এই পদটি ভাত বা রুটি দিয়ে খেতে খুব ভাললাগে
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইয়ে তেল গরম করে মাছ হালকা ভেজে তুলে নিতে হবে ।
- 2
এবার ঐ তেলে কাঁচা লংকা, শুকনো লংকা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর চিচিংগে কুচি দিয়ে ভাজতে হবে ।
- 3
ভাজা হয়ে বাদামী রং হয়ে এলে ওর মধ্যে টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লংকা গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন দিয়ে কসতে হবে ।
- 4
কসা হয়ে গিয়ে তেল ছেড়ে এলে সামান্য জল দিতে হবে । ফুটে উঠলে চিংড়ি গুলো দিয়ে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে রাখতে হবে ।
- 5
চিচিংগে নরম হয়ে গেলে ঝোল শুকিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামাতে হবে । গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে হবে ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/7389583



মন্তব্যগুলি