সুজির পাঁপড়ি চাট
#simpleandsizzling#আলুররেসিপি
রান্নার নির্দেশ
- 1
সুজির মধ্যে আটা, নুন, কালোজিিরে, ১ চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।তারপর এটা অল্প জল দিয়ে দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে।লুচির আটার মত এবং ৩০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
- 2
৩০ মিনিট পর আটা মাখার থেকে লেচি কেটে ছোট ফুচকার আঁকারে লুচি বেলে,কাঁটা চামচ এর সাহায্যে কিছু ফুটো করে নিতে হবে।এবার কড়াইতে অনেকটা তেল গরম করে,মিডিয়াম থেকে হাই ফ্লেমে পাঁপড়ি গুলো করা করে ভেজে নিতে হবে।
- 3
এরপর সোনালি রং এর হলে টিসু পেপারে তুলে তেল ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে।
- 4
এরপর কড়াইতে ১+১/২ কাপ জল গরম করে,এতে খেঁজুর বাটা দিয়ে ২ মিনিট ফুটিয়ে এতে গুড় দিয়ে নেড়েচেড়ে গলিয়ে নিতে হবে।এবার তেঁতুলের পাল্পটা দিয়ে ১ মিনিট নেড়ে নিতে হবে।
- 5
এবার এতে লঙ্কা গুঁড়ো চাটমশালা,বিটনুন,দিয়ে নেরে ৫ মিনিট ফুটিয়ে পাঁচফোড়নের ভাজামশালা দিয়ে এবং ভিনিগার ১ চামচ দিয়ে একটু নেড়ে নিলেই চাটনি হয়ে যাবে।
- 6
এবার একটা প্লেটে পাঁপড়ি গুলো সাজিয়ে,তাতে আলুসেদ্ধ ছোট করে কেটে দিতে হবে।এরপর পিঁয়াজ,সসা,টমেটোতে একটু বিটনুন দিয়ে,এটা আলুর উপর দিতে হবে।
- 7
এবার দই এর মধ্যে নুন,চাটমশালা,গোলমরিচ গুঁড়ো,লঙ্কা গুঁড়ো ও সামান্য চিনি দিয়ে ফেটিয়ে নিতে হবে।
- 8
এবার দইটা পাঁপড়ি এর উপর ছড়িয়ে দিতে হবে।এরপর একে একে চাটনি,মুগডাল,ভুজিয়া,নুন,চাটমশালা,ভাজামশালা ছড়িয়ে নিলে হয়ে যাবে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি