পটলের কালিয়া

এটি আমার একটি নিজস্ব লিখিত রেসিপি সুতরাং অনেকেই এই রেসিপি টা হয়তো ট্রাই করেন নি,সবার কাছে রিকুয়েস্ট রইলো একবার বানিয়ে দেখবেন অসাধারন হয় খেতে।
পটলের কালিয়া
এটি আমার একটি নিজস্ব লিখিত রেসিপি সুতরাং অনেকেই এই রেসিপি টা হয়তো ট্রাই করেন নি,সবার কাছে রিকুয়েস্ট রইলো একবার বানিয়ে দেখবেন অসাধারন হয় খেতে।
রান্নার নির্দেশ
- 1
খোসা ছাড়ানো পটলগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখুন।
- 2
এবার কড়াইতে তেল গরম করে তাতে একে একে গোটা শুকনো লঙ্কা ও এলাচ দিন,একটু নেড়ে তাতে পাঁচফোড়ন দিয়ে দিন।
- 3
পাঁচফোড়ন হয়ে আসলে তাতে আদা বাটা দিন একটু ভেজে নিন এরপর হলুদ,জিরে,লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিন প্রয়োজনে একটু জল দিয়ে দিন।
- 4
মশলা টা কষে তাতে ফেটনো টকদই দিয়ে ভালো করে নাড়তে থাকুন তারপর তাতে মগজ বাটা,কিসমিস বাটা,নুন ও চিনি দিয়ে ভালোকরে কষিয়ে নিন।
- 5
মশলা কষে আসলে তাতে পরিমান মত গরম জল দিয়ে দিন এবং ভেজে রাখা পটলগুলো দিয়ে দিন এবং ঢেকে দিন ১০ মিনিট এর জন্য।
- 6
পটল ও গ্রেভিটা ঘন হয়ে আসলে তাতে ঘি ছরিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই পটলের কালিয়া।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি