স্ট্রীট ফুড:দৈ ফুচকা
খেতে খুব ভালো হয়।বাড়িতে ও বানিয়ে ফেলা যায়।
রান্নার নির্দেশ
- 1
আটা ময়দা খাবার সোডা ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 2
পরিমাণ মতো জল দিয়ে মেখে নিয়ে লম্বা লেচি কেটে ছোট ছোট লেচি গোল গোল করে নিতে হবে।তার মধ্যেই প্রথমে আটা ও পরে তেল মাখিয়ে নিয়ে ১ঘন্টা ধরে ঢেকে রাখতে হবে।
- 3
এবার লেচি কে গোল করে বেলে ভেজে তুলে রাখতে হবে এবং রোদে শুকিয়ে নিতে হবে।
- 4
এবার প্লেটে ফুচকা গুলো রেখে তাতে আলুসেদ্ধ (ভাজা মশলা চাটমশলা নুন ধনেপাতা কুচি ছোলা সেদ্ধ করে মেখে নিতে হবে)দই টমেটো সস ঝুড়িভাজা ও ধনেপাতা কুচি বিটনুন দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/8319192







মন্তব্যগুলি