লুচির পায়েস

# দুধ রেসিপি
এটা আমি শিখেছি দিদার কাছ দিয়ে, এটা খেতে এতো ভালো যার টেস্টের কোনো তুলনায় ই হয়ে না।আমি এতে একটু নতুনত্ব দিয়েছি গোলাপ জামুন দিয়ে, আপনারাও বানিয়ে দেখবেন।
লুচির পায়েস
# দুধ রেসিপি
এটা আমি শিখেছি দিদার কাছ দিয়ে, এটা খেতে এতো ভালো যার টেস্টের কোনো তুলনায় ই হয়ে না।আমি এতে একটু নতুনত্ব দিয়েছি গোলাপ জামুন দিয়ে, আপনারাও বানিয়ে দেখবেন।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে গোলাপ জামুন বানাবো,১ কাপ খোয়া খীর নিয়ে মেখে নিন।
তারপর ছোট ছোট বল করে সাদা তেল গরম করে ভেজে নিন
তারপর চিনি কে ফুটিয়ে শিরা বা রস বানিয়ে নিন।
তারপর ভাজা বল গুলো শিরা তে ডুবিয়ে রাখুন। - 2
তারপর ১ কাপ ময়দা মেখে ঢাকা দিয়ে রাখুন
- 3
এবার একটা বড় হাড়ি নিন,পুরো দুধ দিয়ে ফুটতে দিন।দুধ ফুটতে ফুটতে অধেক হয়ে এলে তখন ওতে চিনি,মিল্ক মেড, খোয়া খীর,কিসমিস,মিশিয়ে নিন।
ভালো ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন।
- 4
সব বাদাম ছোট ছোট করে কেটে হাল্কা ভেজে নিন
- 5
ময়দা মেখে ছোট ছোট বেলে ভেজে নিন।
- 6
তারপর লুচি গুলো কে টুকরো করে খীর দিয়ে ১০ মিনিট গ্যাস জালিয়ে ফুটিয়ে নিন।
তারপর পাত্রে ঢেলে ওপর দিয়ে বাদাম কুচি, গোলাপ জামুন সাজিয়ে দিন।
তৈরি আমার লুচির পায়েস।
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি