নিরামিষ আলুর দম

এটি একটি নিরামিষ রান্না যা লুচি রুটি বা পরোটার সাথে খেতে ভালো লাগে
নিরামিষ আলুর দম
এটি একটি নিরামিষ রান্না যা লুচি রুটি বা পরোটার সাথে খেতে ভালো লাগে
রান্নার নির্দেশ
- 1
আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখতে হবে
- 2
এরপর কড়াইতে তেল দিয়ে নুন হলুদ দিয়ে হালকা করে আলু ভেজে তুলে নিতে হবে
- 3
একটি বাটিতে টক দই,চার মগজ বাটা,টমেটো পিউরি,নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে
- 4
কড়াইতে তেল দিয়ে গোটা সাদা জিরে ও তেজপাতা ফোড়ন দিতে হবে
- 5
এর পরেতে আদাবাটা যোগ করতে হবে
- 6
আগা মাথা থেকে কাঁচা গন্ধ চলে গেলে ওই বাটির মিশ্রন যোগ করতে হবে মিশ্রন যোগ করতে হবে
- 7
ভালো করে কষিয়ে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে আবার কষাতে হবে
- 8
কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে তখন বাইরে থেকে এক কাপ গরম জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে 10 মিনিট
- 9
মাখা মাখা হলে নামিয়ে রুটি পরোটা বা লুচির সাথে পরিবেশন করুন নিরামিষ আলুর তরকারি
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি