রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইয়ে সরষের তেল দিয়ে ইলিশ মাছ গুলো ভেজে নিলাম।
- 2
এইবার ওই তেলে ২টি তেজপাতা ও 2টি এলাচ ফোঁড়ন দিলাম।
- 3
তারপর পেঁঁয়াজ কুচি দিয়ে গোলাপি করে ভেজে নিলাম।
- 4
ভাজা হয়ে গেলে তাতে আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও হলুদ দিলাম।
- 5
মশলা ভাজা হয়ে এলে ভেজে রাখা ইলিশ মাছ গুলো দিয়ে দিলাম।
- 6
এইবার সামান্য একটু জল দিয়ে কম আঁচে ১৫ থেকে ২০মিনিট ঢেকে রেখে কষালাম।
- 7
রান্নাটি নামানোর আগে ৩টি কাঁচালঙ্কা দিয়ে দিলাম।এইবার ইলিশ মাছের দোপেঁয়াজা পরিবেশন করার জন্য প্রস্তুত ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/9749099




মন্তব্যগুলি