চুকাই এর টক(Chukai er tok recipe in Bengali)

#তেঁতো/ টক
হে পুরাতন দেখা দাও বার বার
ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়।
বন্ধুরা আজ নিয়ে এসেছি বহু পুরানো এক রেসিপি।বাঙালী ভোজন পর্ব ইতি হবার আগে অবশ্যই টক নামক একটি পদ অবতরণ করেই থাকে।বাংলাদেশের বাজারে খুবই প্রচলিত একটি ফল হলো চুকাই। এর টক শাক এবং চাটনী উভয় ই অত্যন্ত জনপ্রিয়।আমার মা এই চাটনী খুব বানাতেন।ভুলে যাওয়া সেই ফলটিকে নিয়ে এলাম তোমাদের মাঝে।

রান্নার নির্দেশ সমূহ
- 1
তাজা চুকাই ফল নেবেন। এক বাটি জলে চুকাই ফল গুলো ডুবিয়ে রেখে ধীরে ধীরে ওর পাপড়ি গুলো ছিঁড়ে নেবেন। বীজ টা ফেলে দেবেন।
- 2
কড়াইতে তেল গরম করে একটা ছোট শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দেবেন। সর্ষে ফাটতে শুরু করলে বেছে রাখা চুকাই এর পাপড়ি গুলো দিয়ে দেবেন।
- 3
নেড়েচেড়ে লবণ দেবেন।আঁচ কম করে রাখবেন।অল্প সময়ের মধ্যেই চুকাই এর পাপড়ি নরম হয়ে যাবে।
- 4
এবার এতে চিনি দিয়ে নেড়ে সামান্য জল দিয়ে কম আঁচে চিনির সাথে চুকাই মাখা মাখা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। কিশমিশ দিয়ে আরো এক মিনিট ফুটিয়ে নামিয়ে নেবেন।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (13)