ফ্রায়েড রাইস (Fried rice recipe in bengali)

ফ্রায়েড রাইস (Fried rice recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথম এ হাঁড়িতে জল দিয়ে তাতে তেজ পাতা গোটা গরম মশলা ৪টি এলাচ, ৪টি লবঙগ, ৪টি দারচিনি, গোলমরিচ ৮-১০টি,জয়িত্রী ১টা ও সাদা তেল পরিমান মতো দিয়ে জল টা ভালো করে ফুটিয়ে নিতে হবে। তার আগে চাল টা ধুয়ে ৩০ মিনিট মতো জলে ভিজিয়ে রাখতে হবে।
- 2
জল টা টগবগ করে ফুটে উঠলে তখন চাল টা দিয়ে দিতে হবে। ৮০% ভাত টা হয়ে গেলে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে।
- 3
তারপর সবজি গুলো নুন মাখিয়ে সাদা তেল ও ঘি মিশিয়ে ভাজতে হবে। তারপর চিংড়ি মাছ টা তে নুন ও হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে।।
- 4
তারপর সবজি ভাজা গুলো তে একটু গুড়ো চিনি মাখিয়ে রাখতে হবে। তারপর হাঁড়িতে ঘি মাখিয়ে নিতে হবে। তারপর জলে ভেজানো কাজু, কিশমিশ ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু ভেজে নিতে হবে। আমি ২টেবিল চামচ মতো ঘি দিয়েছি। তারপর ভাত আর ভেজে রাখা সবজি, চিংড়ি মাছ, ও ডিমের ভুজিয়া গুলো দিয়ে ভালো ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে আর পরিমান মতো নুন ও গুড়ো চিনি দিয়ে আবার ও ভালো ভাবে মিশিয়ে আর গুড়ো গোল মরিচ এর গুড়ো ছড়িয়ে ভালো ভাবে মিক্স করে ঢাকা দিয়ে ৫মিনিট মতো গ্যাসে বসিয়ে রাখতে হবে একদম লো আঁচে তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (9)