চিলি গার্লিক এগ স্প্যাগেটি (chilli garlic egg spaghetti recipe in Bengali)

চিলি গার্লিক এগ স্প্যাগেটি (chilli garlic egg spaghetti recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটা কড়াই তে জল গরম হতে দিয়ে অল্প নুন দিয়ে স্প্যাগেটি স্টিক গুলো সেদ্ধ করে নেব... যেন একটা চামচ দিয়ে সহজে কেটে নেওয়া যায়...এই অবস্থায় জল ঝরিয়ে নেব স্প্যাগেটি গুলো থেকে...আমার ১০মিনিট লেগেছে...
- 2
অপর একটা কড়াই তে ১টেবিল চামচ সাদা তেল গরম করে অর্ধেক পেঁয়াজ কুচি ভাজতে থাকবো... একটা বাটি তে ডিম ২টো ফাটিয়ে অল্প নুন ও গোল মরিচ গুঁড়ো যোগ করে ফেটিয়ে নেব... তারপর কড়াই তে ঢেলে নেড়েচেড়ে ডিম ভুজিয়া বানিয়ে নেব
- 3
ডিম ভুজিয়া টা একটা প্লেট এ তুলে রেখে ওই এক ই কড়াই তে ১টেবিল চামচ সাদা তেল গরম হতে দেবো... প্রথমে রসুন কুচি যোগ করবো... আঁচ মিডিয়াম এ রাখবো... রসুন ভাজা হলে একে একে পেঁয়াজ কাঁচা লঙ্কা সিমলা মরিচ কুচি গুলো যোগ করে ভাজতে থাকবো...
- 4
ভাজা ভাজা হয়ে এলে সোয়া সস,নুন, রসুন গুঁড়ো ও গোল মরিচ গুঁড়ো যোগ করবো... তারপর ডিম ভুজিয়ার বেশির ভাগ অংশ টা যোগ করে নাড়াচাড়া করবো... এবার স্প্যাগেটি গুলো যোগ করে ভালো করে মিশিয়ে নেব
- 5
সব শেষে চীজ, অরিগানো ও চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব
- 6
উপরে ধনে পাতা ও বাকি ডিম ভুজিয়া ছড়িয়ে গরম গরম পরিবেশন করবো
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (6)