চিকেন বম্বে বিরিয়ানি

এই বিরিয়ানি টি ঝটপট রেধেঁ নেওয়া যায় আর খেতেও দারুণ। দম দেওয়ার কোন ঝামেলা নেই। সাধারণত আমরা সবাই এই বিরিয়ানি দম দিয়ে বসাই কিন্তু এটা এইবার মোরগ পোলাও এর স্টাইলে প্রসেস করলাম।
চিকেন বম্বে বিরিয়ানি
এই বিরিয়ানি টি ঝটপট রেধেঁ নেওয়া যায় আর খেতেও দারুণ। দম দেওয়ার কোন ঝামেলা নেই। সাধারণত আমরা সবাই এই বিরিয়ানি দম দিয়ে বসাই কিন্তু এটা এইবার মোরগ পোলাও এর স্টাইলে প্রসেস করলাম।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুরগির টুকরো গুলো ধুয়েঁ পানি ঝরিয়ে অল্প টক দই এবং 1 চা চামচ লবণ দিয়ে 15 মিনিট মাখিয়ে ম্যারিনেট হতে দিব।
- 2
এরপর মুরগি ম্যারিনেশন থেকে তুলে নিব। এবং মুরগি আর আলুর টুকরো গুলো লাল মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে অল্প তেলে হালকা ভেজে নিব।
- 3
এরপর একটি কড়াই তে পরিমাণ মত তেল (আমি 2 কাপ এর মত দিয়েছি) গরম করে তাতে প্রথমে গোটা গরম মশলা, পিয়াঁজ/রসুন /আদা বাটা এবং অল্প লবণ দিয়ে কষিয়ে নিব । কষানোর পর 1 চা চামচ লাল মরিচ গুড়া, প্যাকেট মশলা দিয়ে নেড়ে চেড়ে দিব। এরপর তাতে মুরগি দিয়ে 5 মিনিট রান্না হতে দিব ।এরপর তাতে চিনি দিয়ে ফেটানো টক দই এবং বেঁচে যাওয়া ম্যারিনেশন দিয়ে 10 মিনিট রান্না হতে দিব ।এরপর তাতে আলু এবং চাল যোগ করব এবং 2 মিনিট কষাবো।
- 4
এরপর তাতে পরিমাণ মত পানি দিয়ে রান্না হতে দিব ।ভাত হয়ে আসলে তাতে ঘি, কাঁচামরিচ ফালি, পিয়াঁজ বেরেস্তা আর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিব এবং গরম গরম পরিবেশন করব।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি