রান্নার নির্দেশ
- 1
প্রথমেই পিয়াজ কাচামরিচ ধনিয়া পাতা চিকেন সব ধুয়ে কেটে নিব।আমি চিকেন পাস্তার মত লম্বা লম্বা করে কেটেছি। আপনারা নিজের পছন্দ মত কেটে নিবেন।।
- 2
এবার চুলায় পাতিল বসিয়ে ৪ কাপ পানি দিয়ে সেটা ফুটিয়ে নিব।দ্যান ২ টে চামচ রান্নার তেল দিয়ে দিব।এবার পাস্তা দিয়ে ৩-৪ মিনিট জ্বাল দিয়ে সিদ্ধ করে নিব।
- 3
দ্যান পাস্তা একটা চালুনিতে নিয়ে চেকে নিব।দ্যান ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব।
- 4
এবার চুলায় প্যান বসিয়ে ২ চা চামচ তেল দিয়ে গরম করে নিব।দ্যান একচিমটি লবন দিয়ে দিব এবার চিকেন দিয়ে ভালো করে ভেজে নিব।দ্যান চিকেন সাইড করে সেটাতে ডিম দিয়ে ডিম ঝুরি করে ভেজে নিব।দ্যান মিক্স করে একটা প্লেট এ তুলে রেখে দিব।
- 5
এবার প্যান এ ৩ টে চামচ তেল দিয়ে পিয়াজ কুচি দিয়ে ভেজে নিব।দ্যান কাচামরিচ লবন আর একচিমটি হলুদ দিয়ে ভেজে নিব।
- 6
এবার ম্যাগি মসলা পাচফোড়ন দিয়ে মিশিয়ে নিব।দ্যান সস দিয়ে আবারো মিশিয়ে নিব।এবার পাস্তা গুলো দিয়ে দিব।
- 7
নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে কম আচে ৪-৫ মিনিট রান্না করে নিব।দ্যান তুলে রাখা চিকেন ডিম আর ভাজা জিরা গুড়া দিয়ে দিব।।ভালো করে মিশিয়ে ডেকে ২ মিনিট রান্না করে নিব।
- 8
হয়ে গেল এগ চিকেন পাস্তা এবার উপরে ধনিয়া পাতা দিয়ে গরম গরম পরিবেশন করুন।।
Similar Recipes
More Recipes





















মন্তব্যগুলি (3)