রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডাল পানি আর লবন দিয়ে সিদ্ধ করব। ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ভেংগে নিবো। এরপর চালের গুঁড়া আর ময়দা দিয়ে ২ মিনিট নেরে নামিয়ে নিবো, ৫ মিনিট ডেকে রাখবো ।ডো টা একটু শক্ত হবে, ডিম দিলে আবার নরম হয়ে যাবে।
- 2
ডো টা একটু মথে ডিম দিয়ে আবার ভালো করে মথে নিবো ।এবার ছোট ছোট গোলা বানিয়ে ইচ্ছে মত ডিজাইন করে নিবো।
- 3
কড়াইয়ে তেল দিয়ে পিঠা গুলো বাদামি রং করে ভেজে নিবো ।চুলার জ্বাল মিডিয়াম থাকবে।
- 4
অন্যদিকে আরেকটা প্যানে পানি চিনি ও এলাচ জাল দিয়ে সিরা বানিয়ে নিবো, একটু আঠালো করে। এবার পিঠা গুলো গরম থাকা অবস্থায় সিরায় ডুবিয়ে রাখবো ৫ মিনিট। সিরা থেকে উঠিয়ে পরিবেশন করব দারুণ মজার পাকোন পিঠা ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15333632













মন্তব্যগুলি