আলু দিয়ে মটন এর ঝোল(aloo diye mutton er jhol recipe in Bengali)

Priyanka Banerjee @cook_25337287
আলু দিয়ে মটন এর ঝোল(aloo diye mutton er jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা পাত্রে মাংস,টকদই,৪ চামচ সরষে র তেল, ২ চামচ কাশ্মীরি লংকা গুঁড়ো, ১ চামচ হলুদ গুঁড়া,১.১/২ আদা বাটা, ১ চামচ রসুন বাটা দিয়ে ১/২ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।
- 2
১/২ ঘণ্টা পর কড়াই টে ৪-৫ বড়ো চামচ তেল দিয়ে গরম হলে তাতে কুচনও পেয়াজ দিয়ে ভাজুন। ভাজা হলে তাতে টমেটো টুকরো করে দিন। কিছুক্ষন ভাজার পর তাতে বাকি আদা বাটা ও রসুন বাটা দিন। তারপর ৫ মিনিট মত কষতে থাকুন। এরপর ওতে একে একে সব মশলা দিন।নুন ও চিনি স্বাদ অনুযায়ী দিন। কাঁচা লঙ্কা গুলো দিন। সব মশলা দিয়ে ভালো করে কষতে থাকুন আরও ১০-১৫ মিনিট মত।
- 3
মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে আর তেল ছেড়ে দিলে প্রেসার কুকারে পরিমাণ মতো গরম জল দিন তাতে কষানো মাংস দিন। তিনটে সিটি দিয়ে ১/২ ঘণ্টা একদম কম আঁচে হতে দিন। ১/২ ঘণ্টা পর নামিয়ে গরম গরম পরবেশন করুন ভাতের সাথে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13925531



মন্তব্যগুলি