পালং স্যুপ (Spinach Soup recipe in Bengali)

#GA4 #week16
আমি এই ধাঁধা থেকে পালং স্যুপ বা spinach Soup নিয়ে রেসিপি বানিয়েছি | শীতে টাটকা পালং স্যুপ শরীরে জলের ঘাটতি পূরণ করে , ভিটামিন সি এর জোগান দেয় ।শীতের হাত থেকে শরীর গরম রাখতে সাহায্য করে | এখানে আমি পালং শাক ,সামান্য বাঁধা কপি ও মটরশুটি দিয়ে ভাপিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি | রসুন আদালংকা কুচি ১ চা মাখনে সতে করে নুন গোলমরিচ, দিয়ে নেড়ে শাকের পেস্ট ও জল দিয়েমিশিয়ে নিয়েছি । পরিবেশন কালে উপর দিয়ে চাটমশলা , লেবুর রস ,পার্শলে পাতা দিয়েছি | বিকালে অথবা রাত্রের ডিনারে স্টার্টার হিসাবেও খাওয়া যাবে | নান রুটি পরোটা বা ভাজা দিয়েও খাওয়া যায় | এটি একটি স্বাস্থ্যকর ড্রিংকস | খেতে ও বেশ সুস্বাদু |

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পালংশাক,মটর শুটি,ও বাঁধাকপি ধুয়ে ২ কাপ জলে ভাপিয়ে নিতে হবে ৷ ভাপানো জল রেখে দিতে হবে | এবার সেটা ঠাণ্ডা হলে মিক্সিতে পেস্ট করে নিতে হবে ।
- 2
রসুন লংকা আদা কুচি করে,পেঁয়াজকলি,পার্শলে পাতা লেবু টুকরা করে রাখতে হবে |
- 3
প্যানে ১/২ চা চামচ মাখন দিয়ে রসুন আদা কাঁচালংকা একে একে দিয়ে সতে করে নিতে হবে | এবার তাতে নুন গোলমরিচ, কুচি করা পেঁয়াজকলি, চিনি দিয়ে শাকের পেস্ট দিতে হবে |
- 4
এবার তাতে সেদ্ধ করা শাকের পেস্ট ও শাকের জল দিয়ে ফুটিয়ে ১/২ চা কনফ্লাওয়ার দুধে গুলে তাতে মিশোতে হবে I
- 5
পরিবেশন করার সময় স্যুপ বোলে ঢেলে উপর দিয়ে মাখন ভাসিয়ে,পার্শলে, চাটমশলা, লেবুর রস,সেদ্ধ দু-চারটে মটরসুটি দিয়ে পরিবেশন করতে হবে ৷ নান বা রুটি পরোটা অথবা স্টার্টার হিসাবে ও এই স্যুপ বেশ উপাদেয় এবং স্বাস্থ্যকর ও বটে |
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (16)