ক্রিমি মাশরুম পাস্তা

#রান্না
অসাধারণ স্বাদের এই রেসিপি বিকেলের নাস্তায় দারুন পছন্দ ছোট বড় সবার।
ক্রিমি মাশরুম পাস্তা
#রান্না
অসাধারণ স্বাদের এই রেসিপি বিকেলের নাস্তায় দারুন পছন্দ ছোট বড় সবার।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি ফুটিয়ে তাতে সামান্য লবণ ও ১টে চামচ সয়াবিন তেল দিয়ে দিবো একটু ফুটে উঠলে পাস্তা গুলো দিয়ৈ সিদ্ধ করে নিবো। পাস্তা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিবো।
- 2
এবারে একটি ননস্টিক প্যানে ২টে চামচ বাটার ও ১টে চামচ সয়াবিন তেল দিয়ে তাতে আদা ও রসুন মিহি কুচি দিয়ে হালকা নেড়ে মাশরুম গুলো দিয়ে দিবো এবং ভেজে নিবো ব্রাউন করে,এবারে তাতে পাস্তা টা দিয়ে দিবো,গোল মরিচ গুঁড়া, প্রয়োজনে লবণ, কাঁচামরিচ কুচি দিয়ে পাস্তা নেড়েচেড়ে হেভী ক্রিম টা দিয়ে ভালো করে পাস্তা মিশিয়ে নিবো।
- 3
সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করবো ক্রিমি মাশরুম পাস্তা।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (2)