ভাপা রোল পিঠা
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চালের গুঁড়া সামান্য লবণ দিয়ে মিশিয়ে চেলে নিবো এবং চুলায় পানি ফুটিয়ে চালের গুঁড়ার কাই করে নিবো।কাই টা ঠান্ডা করে নিবো।
- 2
এবারে একটি ননস্টিক প্যানে ১টে ঘি গরম করে তাতে কোরানো নারকেল,চিনি, এলাচ গুঁড়া ও কমলা ফুড কালার দিয়ে নেড়েচেড়ে পুর বানিয়ে নিবো এবং নামিয়ে ঠান্ডা করে নিবো।
- 3
এবারে চালের গুঁড়ার কাই টা ভালো করে মতে মেখে একটি ডো বানিয়ে তা থেকে মোটা বড় রুটি বেলে নিবো। এবং রুটির একপাশে নারকেলের পুর টা দিয়ে রুটি টা রোলের মতো প্যাচিয়ে নিবো। এবং একটি রাইস কুকারে ৩ভাগ পানি ফুটিয়ে তার উপর ছিদ্র যুক্ত অংশের বাটিতে রোল গুলো দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম লো আঁচে রোল গুলো ভাপিয়ে নিবো ১০ মিনিট।কারণ পিঠা টা পুরোটাই সিদ্ধ অবস্থায় ভাপে দেয়া হয় তাই সময় কম লাগবে ভাপ দিতে।
- 4
সবশেষে নামিয়ে ঠান্ডা করে কেটে কেটে পরিবেশন করবো অসাধারণ সুন্দর দেখতে এই পিঠা,খেতেও অতুলনীয়।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (2)