সর মালাইকারি মিষ্টি।

রান্না করতে ভালোবাসি তাই মাঝে মাঝে নতুন জিনিস ট্রাই করি। সেরকমই একটা ট্রায়াল এই মিষ্টি। এটার উপকরন রসগোল্লার মতই তবে তার সাথে সরমালাই যোগ হয়ে অপূর্ব স্বাদের মিষ্টি তৈরী হয়।
সর মালাইকারি মিষ্টি।
রান্না করতে ভালোবাসি তাই মাঝে মাঝে নতুন জিনিস ট্রাই করি। সেরকমই একটা ট্রায়াল এই মিষ্টি। এটার উপকরন রসগোল্লার মতই তবে তার সাথে সরমালাই যোগ হয়ে অপূর্ব স্বাদের মিষ্টি তৈরী হয়।
রান্নার নির্দেশ
- 1
গুড়া দুধ, বেকিং পাউডার ও ঘি একসাথে ভালো করে মিশিয়ে নিন। এবার ফেটানো ডিম বেশীর ভাগ দিয়ে মেখে ডো তৈরী করুন। দরকার হলে আরেকটু ডিম দিন। ডো টা যেন আঠালো হয়। ডো টা দশ মিনিট ঢেকে রাখুন।
- 2
এবার হাতে একটু ঘি লাগিয়ে অল্প অল্প ডো নিয়ে চ্যাপ্টা শেপ দিন। ৮-১০ টা হবে। আমি এরকম দুই রেসিপি তৈরী করেছি।
- 3
একটি কড়াইয়ে পানি, চিনি ও এলাচি দিয়ে জ্বাল দিন। চিনি গলে গেলেই এতে চ্যাপ্টা মিষ্টিগুলো দিয়ে দিন। উঁচু আঁচে ঢেকে দশ মিনিট রান্না করুন। ফেনা বেশী হলে ঢাকনি ফাঁক করে বাতাস বের করে দেবেন। দশ মিনিট পরে ঢাকনা খুলে সাবধানে উল্টে দিয়ে আরও দুই মিনিট রান্না করে চুলা বন্ধ করে দিন। এটাকে স্বাভাবিকভাবে ঠান্ডা হতে দিন।
- 4
একটি পাত্রে তরল দুধ নিয়ে জ্বাল দিয়ে ঘন করুন। যে সর জমবে তা তুলে রাখুন। যখন প্রায় অর্ধেক হয়ে যাবে তখন গুড়া দুধ ও স্বাদমত চিনি দিয়ে নাড়ুন ও পাতলা ক্ষীরের থেকে একটু ঘন হলে সর, কিছু পেস্তা বাদাম কুচি ও গোলাপ জল মিশিয়ে চূলা বন্ধ করে দিন।
- 5
এবার একটি সারভিং ডিশে ঠান্ডা মিষ্টিগুলো সাজিয়ে তার উপরে গরম দুধের মিশ্রন ঢেলে দিন। উপরে পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিন। ব্যাস তৈরী হয়ে গেল অত্যন্ত সুস্বাদু নরম সর মালাইকারি মিষ্টি!
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি