উইন্টার স্পেশাল বারবিকিউ চিকেন কাবাব

শীত চলে এসেছে আর বারবিকিউ কাবাব খাবো না,তাতো হবেই না!!!
তাই প্রিয় সব কুকপ্যাডারডের জন্য আজ নিয়ে এলাম আমার চটজলদি চুলায় তৈরি বারবিকিউ চিকেন কাবাব। আশাকরি সবার ভালো লাগবে।
ধন্যবাদ।😍❤️😊
উইন্টার স্পেশাল বারবিকিউ চিকেন কাবাব
শীত চলে এসেছে আর বারবিকিউ কাবাব খাবো না,তাতো হবেই না!!!
তাই প্রিয় সব কুকপ্যাডারডের জন্য আজ নিয়ে এলাম আমার চটজলদি চুলায় তৈরি বারবিকিউ চিকেন কাবাব। আশাকরি সবার ভালো লাগবে।
ধন্যবাদ।😍❤️😊
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই ৫০০ গ্ৰাম বোনলেস চিকেন কে প্রায় সমান ভাবেই ছোট ছোট কিউব করে কেটে নিবো। এবং এর সাথে পরিমাণ অনুযায়ী আদা বাটা, রসুন বাটা,লাল মরিচের গুঁড়া,পাপড়িকা পাউডার, সয়াসস, টমেটো কেচাপ,২টে চামচ বারবিকিউ সস ও সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে চিকেন এর কিউব গুলো মেখে প্রায় ২০ মিনিট ম্যারিনেট করে রেখে দিবো। এখানে উল্লেখ্য যে, সয়াসস দিয়েছি বলে লবণ সেইভাবে পরিমাণ করে দিবো, কারণ সয়াসে লবণ থাকে।
- 2
২০ মিনিট পর মেরিনেটেড চিকেন কিউব গুলো আবারো একটু মেখে মিশিয়ে নিবো এবং কাবাব কাঠি গুলো তে সামান্য তেল মাখিয়ে এতে এক করে চিকেন কিউব গুলো গেঁথে নিবো।
- 3
এবারে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে ৩ টেবিল চামচ সয়াবিন তেল গরম করে তাতে কাবাব স্টিক গুলো এক এক করে দিয়ে দিবো। এবং লো আঁচে কাবাব গুলো ঘুড়িয়ে ঘুড়িয়ে চারদিক ভালোমতো ভেজে নিবো অনেক টা সময় ধরেই।একটা পর্যায় কাবাব গুলো একটু ড্রাই হয়ে আসলেই কাবাব গুলোর উপর প্রায় ৩ বার ২ মিনিট পর পর ব্রাশের সাহায্যে বারবিকিউ সস ব্রাশ করে নিবো।
- 4
সবশেষে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবো অসাধারণ স্বাদের উইন্টার স্পেশাল বারবিকিউ চিকেন কাবাব। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (3)